পথ দুর্ঘটনা রুখতে উদ্যোগ নিল মালদা জেলা পুলিশ। জেলার ট্রাক,বাস,ম্যাক্সি,ট্যাক্সি ও ট্রেকার চালক সহ মালিকপক্ষকে নিয়ে পথ নিরাপওা সম্পর্কিত এক গুরুত্বপূর্ণ বৈঠক করলেন জেলা পুলিশ প্রশাসন। এদিন জেলা পুলিশের ডাকে এই বৈঠক অনুষ্ঠিত হয় মালদা পুলিশ লাইন এর কনফারেন্স হলে। এতে জেলার বাস, ট্রাক, ম্যাক্সি, ট্যাক্সি ও ট্রেকার চালক থেকে শুরু করে মালিকপক্ষ ও বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতারা অংশ নেয়। হাজির ছিলেন ডিএসপি-ডিএনটি সোমনাথ ঝা, ইংরেজ বাজার থানার পুলিশ সুপার অর্ণব ঘোষ, আইসি পূর্ণেন্দু কুণ্ডু, মালদা থানার আইসি মানবেন্দ্র সাহা। ছিলেন ট্রাফিক ওসি জয়দেব দাস,ডিসিআরবি-র ওসি সৌম্য মুখার্জি প্রমুখ। এদিনের বৈঠকে উপস্থিত পুলিশ কর্তারা পথ নিরাপওা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। দুর্ঘটনা রুখতে যানবাহন চালক, মালিকপক্ষ ও শ্রমিক ইউনিয়নের নেতাদের কী কী করণীয় রয়েছে,কোন বিষয়ে তাদের সচেতন হওয়া দরকার ইত্যাদি নানান বিষয় বৈঠকের আলোচনায় উঠে আসে।
বৈঠক শেষে ট্রাক মালিক সমতির সম্পাদক সৌমিএ কুন্ডু থেকে শুরু করে মালদা প্রগ্রেসিভ বাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিবেক দাস দুজনেই বলেন,পুলিশ প্রশাসনের ডাকা বৈঠকে পথ দুর্ঘটনা রুখতে নানান বিষয়ে আলোচনা হল। পুলিশের এই উদ্যোগে তারা খুশি। কারণ পুলিশ প্রশাসন সাধারণ মানুষের পথ নিরাপত্তা সুনিশ্চত করতেই এই উদ্যোগ নিয়েছেন।
এই বিষয়ে জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষ জানান, বিগত কয়েক দিনে বেশ কয়েকটি পথ দুর্ঘটনা ঘটেছে। বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। তাই জেলা পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে যানবাহন চালকদের চারটি সিন্ডিকেটের পরিবহন কর্মী,মালিকপক্ষ ও শ্রমিক ইউনিয়ন নেতাদের বৈঠকে ডেকে পাঠিয়েছিলেন। সেখানে তাদের বেশ কয়েকটি বিষয়ে ওয়াকিবহাল করা হয়েছে। যেমন গাড়ি চালানোর সময় চালকের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা,গাড়ির ছাদে যাএী না তোলা,ওভার স্পিডিং না করা ইত্যাদি বিষয়ে সচেতন করা হয়েছে। তা সত্ত্বেও কোন চালক গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার করলে তা জানানোর জন্য পুলিশের পক্ষ থেকে তিনটি হেল্প লাইন নম্বর চালু করা হয়েছে। নম্বর তিনটি হল ০৩৫১২-২২১২২১ / ০৩৫১২-২২১২২৩ / ০৩৫১২-২৫২০১৮ এই নম্বরে অভিযোগ জানালে পুলিশ তৎক্ষণাৎ ওই চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তিনি বলেন এমন কোন ঘটনা যদি জনতার চোখে পরে তাহলে তারা জেন চুপ না থাকে হেল্প লাইন নম্বরগুলিতে ফোন করে পুলিশকে যেন জানায় বলে তিনি জনতার জন্য এই বার্তা দেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/644Fj1Q_wwk